রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:১৯ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
সরাইলে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Tuesday, 18 March, 2025
সরাইলে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা

সরাইলে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় বাবুল চন্দ্র সাহা নামের একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান। তার সঙ্গে ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কামরুল হাসান।


ডা. কামরুল হাসান জানান, আইনমতে এমবিবিএস বা বিডিএস পাশ না করে কেউ ডাক্তার পদবী ব্যবহার করতে পারেন না। কিন্তু বাবুল চন্দ্র সাহা নামের এক ব্যক্তি তার বাসায় চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ডাক্তার পদ ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায়। ফলে তাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মনিরা কায়ছান জানান, এক ব্যক্তিকে অননুমোদিত ডাক্তার পদবী ব্যবহার করায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করে দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com