মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:১৬ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
জবি ছাত্রশিবিরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে ৫০০ কুরআন উপহার
জবি প্রতিনিধি,
Published : Tuesday, 18 March, 2025
জবি ছাত্রশিবিরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে ৫০০ কুরআন উপহার

জবি ছাত্রশিবিরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মধ্যে ৫০০ কুরআন উপহার

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান রমজান উপলক্ষে ২,৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে দেওয়া লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবে। তবে নিবন্ধনের শেষ তারিখ ২৩ মার্চ পর্যন্ত নির্ধারিত হলেও, নির্দিষ্ট সংখ্যক কুরআন শেষ হয়ে গেলে এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ চাইলে এ উপহার গ্রহণ করতে পারবে।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, "ছাত্রশিবিরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মুসলিম হিসেবে আমাদের কুরআন পড়া ও তার মর্ম অনুধাবন করা উচিত। শিবিরের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম তারা অব্যাহত রাখবে।"

জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম জানান, "শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক উৎকর্ষ সাধনে আমরা সব সময় চেষ্টা করি। রমজান উপলক্ষে ২,৫০০ শিক্ষার্থীকে কুরআন উপহার দেওয়ার উদ্যোগ তারই অংশ। আজ প্রথম দিনে ৫০০ শিক্ষার্থীর হাতে কুরআন পৌঁছে দেওয়া হয়েছে, এবং শিগগিরই বাকি অংশ বিতরণ সম্পন্ন হবে।"



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com