রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:২০ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
প্রস্তুতি ম্যাচ থেকে উইকেট সর্ম্পকে ধারণা নিতে চান তানজিম
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 17 February, 2025
প্রস্তুতি ম্যাচ থেকে উইকেট সর্ম্পকে ধারণা নিতে চান তানজিম

ছবি: ফেসবুক
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের আগে উইকেট সর্ম্পকে ধারণা পেতে একমাত্র অনুশীলন ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব।

দুবাইয়ে সোমবার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির জন্য নিজেদের একমাত্র অনুশীলন ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ।

একই শহরে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘আমাদের একটি অনুশীলন ম্যাচ আছে। এই ম্যাচ দিয়ে আমরা মূল খেলার জন্য প্রস্তুতি নেব।’


তিনি আরও বলেন, ‘উইকেট সম্পর্কে (অনুশীলন ম্যাচ) ধারণা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোন ডেলিভারি ভালো কাজ করে, তা জানতে পারবো। আবার কোন ডেলিভারি ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে- আমরা সেটাও বোঝার চেষ্টা করবো।

‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে আছে বাংলাদেশ। দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর যথাক্রমে- ২৪ এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।


চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শুক্রবার দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার থেকে অনুশীলন সেশন শুরু করেছে টাইগাররা।


দুবাইয়ে অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তানজিম বলেন, ‘ দীর্ঘ ভ্রমন শেষে আমরা দুবাই পৌঁছেছি। পরের দিন আমরা বিশ্রাম নিয়েছি। বিশ্রামের পর আমরা ভালো বোধ করছি এবং অনুশীলন শুরু করেছি।’

বাংলাদেশ দলের অনুশীলন সেশন সম্পর্কে তানজিম আরও বলেন, ‘প্রথমে আমরা জিম সেশন করেছি এবং এরপর আমরা নেটে কিছু সময় কাটিয়েছি। সবকিছু সত্যিই ভালো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা ভালো বোধ করছি এবং অনুশীলনের পর দলের অনুভূতি বেশ ভাল।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com