সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:০৮ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 11 February, 2025
তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন জনদাবিতে সারাদেশে সভা-সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা এবং মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com