রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৫১ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
আজ যে তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 8 February, 2025
আজ যে তিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে গাজায় থাকা আরও তিন জিম্মিকে মুক্তি দিচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ শনিবার তাদের মুক্তি দেওয়া হবে।

এরই মধ্যে হামাসের পক্ষ থেকে এই তিন জিম্মির নাম জানানো হয়েছে। তারা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। এরা সবাই বেসামরিক ব্যক্তি।

সেই সঙ্গে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেওয়া হবে।

হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। বলা হয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com