বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:৩২ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে সোমবার
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 8 February, 2025
বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে সোমবার
বিএনপি আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে। দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়।

আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন। পরের দিন, ১০ ফেব্রুয়ারি, বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চলমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ এবং অবস্থান তুলে ধরবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে এবং সরকারের কাছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। তিনি আরও বলেন, কোনো উসকানিতে যেন নৈরাজ্য সৃষ্টি না হয়, সে আহ্বানও জানিয়েছেন।

এর আগে, ৬ ফেব্রুয়ারি রাতে, এক বিবৃতিতে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সরকারের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা প্রমাণের আহ্বান জানায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com