রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:০৭ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন নিহত
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 7 February, 2025
পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন নিহত

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ জন নিহত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) ফের বাজি কারখানায় বিস্ফোরণ পশ্চিমবঙ্গে। নদিয়ার কল‍্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও ১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 বিস্ফোরণের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রা। ধ্বংসস্তৃপের তলায় আর কেউ আটকে রয়েছে কিনা, দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) দুপুরে কল‍্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। 

আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৩ মহিলা সহ ১ পুরুষের। আহত আরও ১ মহিলা। তাঁকে কল‍্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

 বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানাটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী। তবে কি করে বিস্ফোরণ তা জানা যায়নি। কারখানাটি বেআইনি কি না, তাও স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত করছে পুলিশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com