রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৪২ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
সম্পত্তির জন‍্য শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, গ্রেফতার অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 7 February, 2025
সম্পত্তির জন‍্য শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, গ্রেফতার অভিযুক্ত 
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ

 ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে ছেলে হাতে খুন মা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) শিলিগুড়ির পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের দূর্গা দাস কলোনিতে। সম্পত্তির জেরেই এই খুন বলে জানা গেছে।

 সূত্রে প্রকাশ, অভিযুক্ত ছেলের নাম শ্রীকৃষ্ণ মহন্ত। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়ির সম্পত্তি নিয়ে অশান্তি লেগেই ছিল পরিবারটিতে। সম্পত্তির জন‍্য মানসিক ভারসাম্যহীন মা মঞ্জু মহন্তকে মারধর করতো ছেলে। 

বহুবার সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। জমির দলিলে বোন সই না করায় রেগে যায় শ্রীকৃষ্ণ। এরপর মা মঞ্জু মহন্তকে মারধর করে এবং গলায় তার পেঁছিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। ঘটনার জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে এলাকায় ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোস।

 শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি ) ধৃতকে আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com