শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:৫৫ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 4 February, 2025
দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে: রিজভী

দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে: রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করা উচিত নয়। তিনি আরও বলেন, অন্তর্র্বতী সরকারের কাজ হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং দ্রুত নির্বাচনের আয়োজন করা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, "দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে," এবং গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে। তিনি দেশের মানুষের কষ্টের কথা তুলে ধরে বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগণের জন্য ক্ষতিকর। "প্রতিদিন পণ্যের দাম বাড়ছে, ফলে মানুষের জন্য জীবন যাপন কঠিন হয়ে উঠছে," বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী মন্তব্য করেন, "আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কার্যক্রম করছে। তারা রাজনীতি করতে পারবে কি না, সেটা জাতীয় সিদ্ধান্তের বিষয়।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com