শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:৫৯ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্ট
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 28 January, 2025
আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্ট

আট ব্যান্ড নিয়ে চট্টগ্রামে গালা নাইট কনসার্ট

আগামী ৬ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় ৮টি ব্যান্ড নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট কনসার্ট’। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। শেষ হবে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এর মাধ্যমে। কনসার্টে পারফর্ম করবে নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভোয়েড রাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কনসার্টের তত্ত্বাবধানে রয়েছে প্রাইমওয়েভ কমিউনিকেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, একটি জমজমাট কনসার্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। এ সপ্তাহে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। প্রাইমওয়েভ কমিউনিকেশনের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে টিকিটের দাম ও প্রাপ্তির স্থান। উল্লেখ্য, নাগরিকদের জন্য ২০২৩ সাল থেকে চট্টগ্রাম ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘ফুলের মতন আপনি ফোটাও গান’ প্রতিপাদ্য সামনে রেখে গত ৪ জানুয়ারি তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী এই আয়োজন। ১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের উদ্দেশ্যে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com