শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৫:০৩:৪০ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 2 January, 2025
চলতি অর্থ বছরে প্রথমার্ধে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ
 চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথমার্ধে দেশের রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ। এতে এক বছর আগের একই সময়ের রফতানি আয় ২১.৭৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলারে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, গত অর্থবছরের ডিসেম্বর মাসের রফতানি আয় ৩.৯৩ বিলিয়ন ডলারের তুলনায় চলতি অর্থবছরের ডিসেম্বরে বাংলাদেশের রফতানি আয় ১৭.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার।
রফতানিতে সবচেয়ে বড় অবদানকারী পোশাক খাত, জুলাই-ডিসেম্বরে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৩.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯.৮৯ বিলিয়ন ডলার।
অন্যান্য প্রধান খাত যেমন- চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, হোম টেক্সটাইল,হিমায়িত এবং জীবন্ত মাছ এবং প্লাস্টিক পণ্যও এই সময়ের মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com