সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৩৩ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বিএনপি দেশকে পুনর্র্নিমাণ করতে মাঠে নেমেছে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 19 December, 2024
বিএনপি দেশকে পুনর্র্নিমাণ করতে মাঠে নেমেছে: শামসুজ্জামান দুদু

বিএনপি দেশকে পুনর্র্নিমাণ করতে মাঠে নেমেছে: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ডুবিয়ে পালিয়েছেন, আর বিএনপি মাঠে নেমেছে দেশকে পুনর্র্নিমাণ করতে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল পূর্ব-গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নতুন উদ্যোগ, নতুন ভাবনায় বিএনপিকে তৈরি করার জন্য এই সাংগঠনিক সভা। নির্বাচনকে সহজ ভাবার কোনো সুযোগ নেই। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতকেও গণতন্ত্রে ফিরে আসার অনুরোধ জানান বিএনপির এ নেতা। শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে ১৭ বছরে ধ্বংসের পথে নিয়ে গেছে। শেখ হাসিনাকে ফেরত আনতে চাই মূলত বিচারের মুখোমুখি করতেই।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সাংগঠনিক সভা বিএনপিকে পুনর্গঠন করবে। তারেক রহমানের এমন নির্দেশনায় আমাদের এই সভা। দলের নেতাকর্মীদের এই সভা উজ্জীবিত করবে এবং সুসংগঠিত করবে বলে আশা রাখি। সাংগঠনিক সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগ ও সব ইউনিটের আহবায়ক, সদস্য সচিব ও শীর্ষ পর্যায়ের যুগ্ম আহ্বায়করা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com