রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৪৩ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
চিকিৎসার নামে বছরে ৫ বিলিয়ন ডলার বিদেশে যায়: গভর্নর
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 15 December, 2024
চিকিৎসার নামে বছরে ৫ বিলিয়ন ডলার বিদেশে যায়: গভর্নর

চিকিৎসার নামে বছরে ৫ বিলিয়ন ডলার বিদেশে যায়: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, চিকিৎসার নামে প্রতিবছর পাঁচ বিলিয়ন ডলারের সমমরিমাণ অর্থ বিদেশে চলে যায়। তিনি বলেন, এই টাকা কোথায় খরচ হয়, তা অজানাই থেকে যায়। রোববার রাজধানীতে ডেটাবিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে 'ক্রস বর্ডার ডেটা ফ্লো: বাংলাদেশ প্রেক্ষাপট' শিরোনামে এ কর্মশালা আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমাদের দেশে ডেটা স্টোরেজের কোনো পলিসি নাই। বাংলাদেশে এখনো ডোমেস্টিক ক্লাউড সার্ভিসগুলো তেমন উন্নতি করতে পারেনি। এটা ছাড়া তথ্যগুলো সংরক্ষণ করতে পারব না। সেটা চিকিৎসা খাত হোক, পর্যটন হোক, কিংবা অর্থনীতির অন্য খাত হোক।

গভর্নর বলেন, বিদেশে চিকিৎসায় প্রতিবছর বাংলাদেশ থেকে ৫০০ কোটি ডলার চলে যায়। কিন্তু তারা সেই টাকা কোথায় খরচ করেন আমরা জানি না। অনেকে পর্যটন ভিসায় বিদেশে গিয়ে ডাক্তার দেখান। আহসান মনসুর বলেন, পৃথিবীর সব দেশে এখন খনির চেয়ে ডেটাকে প্রাধান্য দেয় বেশি। কয়লা খনি বা তেল খনি থেকেও ডেটা খনি অনেক বড়।

‘বাংলাদেশে ১৭ কোটি মানুষ আছে। এখানে অনেক ডেটা তৈরি হচ্ছে। আমাদের মোবাইল সিস্টেম থেকে হচ্ছে, আমাদের ক্ষুদ্র-মাঝারি খাত থেকে হচ্ছে, পর্যটন খাত থেকে হচ্ছে, কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে না। ফলে এর কোনো মূল্য আমরা পাচ্ছি না। তিনি মনে করেন, স্বাস্থ্য খাতে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে অনেক কিছু করার আছে। আমরা গবেষণা করতে পারছি না। কারণ বিগ ডেটা আমাদের কাছে নাই। যদি থাকত তাহলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কোনটি বেশি কার্যকর।

‘আমি মনে করি ডেটাবেইজ, ডেটা মাইনিং ও ডেটা স্টোরেজসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে অনেক বেশি উন্নতি করতে পারব। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন, আইনি কাঠামো তৈরি এবং আচরণ পরিবর্তন করতে হবে। কর্মশালায় সঞ্চালনা এবং সূচনা বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদি সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিধি পারেখ এবং প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআরআই এর গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাব্বির হোসেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com