| শিরোনাম |
|
আ.লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি বরিশালে বিএনপি
বরিশাল প্রতিনিধি:
|
![]() আ.লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি বরিশালে বিএনপি মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরআগে সকাল থেকে মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। |