মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০১:১২:৫৩ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক:
Published : Saturday, 2 November, 2024
সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হারে টাইগাররা। তবুও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

শনিবার (২ নভেম্বর) কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। মাত্র ৯ বলে ৫টি ছক্কা ও একটি চারে সর্বোচ্চ ৩৬ রান করেন সাইফুদ্দিন। জবাব দিতে নেমে ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। এরপর আলোক স্বল্পতা আর খেলা হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে জিতে যায় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুতে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে আব্দুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১, জিসানের ১৭ বলে ৩৪ আর সাইফউদ্দিনের ৩৬ রানে ভর করে লড়াকু পুঁজি পায় ইয়াসির আলীর দল। ১১২ রানের টার্গেটে ব্যাট করতে শুরুতেই সাইফুদ্দিনের বলে বোল্ড হন আসিফ খান। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোর উইকেট বানিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাইফুদ্দিন। 

রোববার (৩ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। অন্য কোয়ার্টার ফাইনালে নেপালকে ৪০ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের জন্য প্রতিশোধেরও।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com