সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:৫৮ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
এস আলমের মালিকানা মুক্ত হলো ৮ ব্যাংক
অর্থ ও বাণিজ্য ডেস্ক:
Published : Tuesday, 3 September, 2024
এস আলমের মালিকানা মুক্ত হলো ৮ ব্যাংক

এস আলমের মালিকানা মুক্ত হলো ৮ ব্যাংক

ভেঙ্গে দেয়া হলো আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিপরীতে নতুন পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে। আর এর মাধ্যমে ব্যাংক লুটেরা এস আলমের মালিকানা মুক্ত হলো ব্যাংকিং খাত। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিত এ ব্যবসায়ীর মালিকানায় থাকা ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙ্গে দিয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার ব্যাংক দু’টির ব্যবস্থাপনা পরিচালকের কাছে বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত চিঠিতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়েছে। একইসাথে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ দু’টি ব্যাংকে পরিচালকদের নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন মো: আতাউর রহমান (স্বতন্ত্র পরিচালক); মো: মহসিন মিয়া (স্বতন্ত্র পরিচালক), কামরুল হক মারুফ (পরিচালক); মো: গোলাম মুরতুজা (পরিচালক) এবং শেখ আশ্বাফুজ্জামান (স্বতন্ত্র পরিচালক)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মো: শাহীন উল ইসলাম, মো: আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com