বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:৫৯ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
১০০ সহকারী জজ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 2 September, 2024
১০০ সহকারী জজ নিয়োগ

১০০ সহকারী জজ নিয়োগ

১০০ জন সহকারী জজ (শিক্ষানবিশ) নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 

এতে বলা হয়, ‘জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত বছরের ৩১ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘১৬শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৩’ এর মাধ্যমে মনোনীত ১০০ প্রার্থীকে কমিশন কর্তৃক নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ ‘জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রমে বিভিন্ন শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলো।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মস্থলে তাদের সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। এই নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে দুই বছর এর জন্য তিনি শিক্ষানবিশ স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগ করা সহকারী জজদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করবেন না, তাই নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com