রোববার ৭ জুন ২০২৬ ১৩:০৬:৪২ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 1 September, 2024
অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে। ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার সারাদেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হওয়া অস্ত্রসংখ্যা ৩ হাজার ৮৭২।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া তিন হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলি উদ্ধার করা হয়েছে দুই লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড। এ ছাড়া ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা। সেসব অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com