শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:১১ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
রাগে কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন: রিজভী
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 July, 2024
রাগে কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন: রিজভী

রাগে কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন: রিজভী

রাগের বশবতী হয়ে কোটা সিস্টেম বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছেন বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন। আপনি শপথ নেওয়ার সময় বলেছিলেন না- রাগ ও বিরাগের বশবতী হয়ে কোনো কাজ করবেন না? আপনি তো শপথ ভঙ্গ করছেন। সংবিধান ভঙ্গ করছেন প্রতিনিয়ত।

সোমবার (১৫ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কারাবন্দি খন্দকার এনামুল হক এনামের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বর্তমানে কেউ তো ভোটে নির্বাচিত নয়, তাই তাদের কাছে শপথ ভঙ্গ করা বিষয় নয়। তাদের কাছে জোর করে ক্ষমতা ধরে রাখাই বিষয়।

তিনি বলেন, আজ কোটা সংস্কারের জন্য উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। এ কারণ প্রধানমন্ত্রী যোক্তিক আন্দোলন পরিপন্থি কথা বলেছেন। কি বলেছেন, যারা আন্দোলন করেছেন তারা নাকি রাজাকারের নাতি! ১৮ সালে আপনি আন্দোলনরত ছাত্রদের সান্ত্বনা দিতে কোটা বাতিল করেছিলেন। মনে আক্রোশ পুষে রেখেছিলেন, সময়মতো সেটি কাজে লাগাবেন। তাই লাগিয়েছেন।

আইন-আদালত সব প্রধানমন্ত্রীর আঁচলে বন্দি মন্তব্য করে তিনি বলেন, আদালতকে দিয়ে আপনি সব ইচ্ছা পূরণের কাজ করে যাচ্ছেন। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগ যুবলীগ ও পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন, সব পথ বন্ধ করে দিয়েছেন, কেউ আসবে না। মনে রাখতে বেহুলার বাসরঘরের কোথাও না কোথাও ছিদ্র থাকে। সে ছিদ্র দিয়ে গণতন্ত্রকামী মানুষের ঢেউ আপনার সিংহাসন ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com