শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:০৫ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বৌদ্ধ বিহারে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 13 July, 2024
বৌদ্ধ বিহারে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

বৌদ্ধ বিহারে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

বান্দরবানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে রোয়াংছড়ি উপজেলার গোদার পাড় এলাকার ধুতরাঙ্গ বৌদ্ধ বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ সময় মহাথেরার পা মাটির সঙ্গে স্পর্শ করা ছিল। এছাড়াও একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে অনুসারীদের তার স্বপ্নগুলো পূরণের আহ্বান জানিয়েছে। তবে চিরকুটটি দীপংকর মহাথেরার হাতের লেখা কিনা সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ফলে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারছেন না কেউ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিহার প্রাঙ্গণে তাকে খুঁজতে গিয়ে সেবকেরা গলায় রশি দেওয়া অবস্থায় বিহারের চালের সঙ্গে ঝুলতে দেখেন। সেবকেরা পরে পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা–পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড. এফ দীপংকর মহাথেরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এই ঘটনার জানাজানি হলে শত শত অনুসারী বিহার প্রাঙ্গণে ভিড় করেন।

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, ভান্তের গলায় রশি দেওয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। ভান্তের পা মাটিতে লাগানো অবস্থায় ছিল। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। এ বিষয়ে স্থানীয় বাপ্পী চাকমা বলেন, ‘ভান্তেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, একজন জ্ঞানী ভান্তে কোনো দিন আত্মহত্যা করতে পারে না। সঠিক তদন্ত করে সত্যটা প্রকাশ করা হোক।

বিষয়াটি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, পুলিশ ধুতরাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথেরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে পরে জানানো হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com