শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:০৬ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
জন্মহার বাড়াতে চালু হচ্ছে ডেটিং অ্যাপ
আর্ন্তজাতিক ডেস্ক :
Published : Saturday, 8 June, 2024
জন্মহার বাড়াতে চালু হচ্ছে ডেটিং অ্যাপ

জন্মহার বাড়াতে চালু হচ্ছে ডেটিং অ্যাপ

জন্মহার বাড়াতে সরকারিভাবে ডেটিং অ্যাপ চালু করেছে জাপান সরকার।  ২০২৩ সালের তুলনায় চলতি বছর দেশটিতে জন্মহারের গ্রাফ নিম্নমুখী।  এ কারণে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস জানিয়েছে, জাপানের সরকারি ডেটিং অ্যাপটি ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।  প্রথমত, ব্যবহারকারী অবিবাহিত, তার প্রমাণ দিতে হবে। দ্বিতীয়ত, ব্যবহারকারীদের স্বাক্ষর করে জানাতে হবে তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা আছে।  আর তৃতীয়ত, তাদের বার্ষিক আয়ের নথি পেশ করতে হবে।  সবশেষ, ডেটিং অ্যাপ ব্যবহারের আগে তাদের সাক্ষৎকার নেয়া হবে।

কয়েক বছর ধরে জাপানের জনসংখ্যার হার নিম্নমুখী।  ১২ কোটির বেশি মানুষের দেশটিতে গত বছর জন্ম নিয়েছে মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশু।  অন্যদিকে প্রাণ হারিয়েছে ১৫ লাখ ৭০ হাজার নাগরিক, যা জন্মের তুলনায় দ্বিগুণ।  জন্মহারের নিম্নগতি ও বিয়ের সংকট মোকাবিলায় সরকারিভাবে এই ডেটিং অ্যাপ চালু করতে যাচ্ছে টোকিও।  মোবাইল অ্যাপের মাধ্যমে মানুষকে বিবাহমুখী করার বিভিন্ন প্রকল্পের জন্য এরইমধ্যে ২০২৪ সালের বাজেটে ৩০০ মিলিয়ন ইয়েন বরাদ্দ করেছে জাপান সরকার।

প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এ ধরনের ডেটিং অ্যাপ। এর মাধ্যমে ভালোবাসার মানুষ এবং জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন অনেকেই। তাই এবার দেশের এই সংকট মেটাতে এ ধরনের অ্যাপের সাহায্য নিচ্ছে জাপান সরকার। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জন্মহার হ্রাসের প্রবণতা তাদের দেশে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com