মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০১:১২:১৩ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
৫ নায়িকাকে নিয়ে র‌্যাম্প মাতালেন শাকিব খান
বিনোদন ডেস্ক:
Published : Saturday, 8 June, 2024
৫ নায়িকাকে নিয়ে র‌্যাম্প মাতালেন শাকিব খান

৫ নায়িকাকে নিয়ে র‌্যাম্প মাতালেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এবার একঝাঁক নায়িকাদের নিয়ে র‌্যাম্প মাতালেন তিনি।

শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্নলুকে হাজির হন শাকিব। শাকিবের পরনে ছিল একটি সাদা স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস।

এসময় জমকালো আয়োজনে মঞ্চে তার সঙ্গে র‌্যাম্পে হাঁটতে দেখা যায় পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, তানজিন তিশা ও সাবিলা নূরকে। এছাড়াও ছিলেন নায়ক ইমন।

শাকিবকে এদিন তুফান সিনেমার লুকে দেখা যায়। ঈদে মুক্তি পেতে যাওয়া তুফান” সিনেমার “লাগে উরাধুরা” গানে নায়িকাদের সঙ্গে পারফর্ম করেন শাকিব। তাদের এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এসব তারকাদের ভক্তরা ওই ভিডিও শেয়ার করে মেতে উঠেছেন প্রশংসায়। ঢাকা ফ্যাশন ডে-২০২৪ -এর মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com