শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:৫১ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : নাছিম
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 7 June, 2024
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : নাছিম

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়বো। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। 

তিনি বলেন, আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে সেটি আমরা রক্ষা করবো। নাছিম আজ শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার সশস্ত্র প্রতিবাদকারীদের সংগঠন ‘প্রতিরোধ যোদ্ধা পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মানু মজুমদার স্মরণে প্রার্থনা ও স্মরণ সভায় এ কথা বলেন। 

বাহা উদ্দিন নাছিম বলেন, যারা আদর্শবান মানুষ, যারা বাংলাদেশকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, খুনিদের বিপক্ষে প্রতিবাদ ও প্রতিরোধ করে তাদেরকে যারা দুষ্কৃতিকারী বলে তাদের আত্মপরিচয় কি সেটি এখনই জানার উপযুক্ত সময়। 

মানু মজুমদারের স্মৃতিচারণ করে তিনি বলেন, মানু মজুমদার জাতির পিতার আদর্শের সৈনিক ছিলেন। তার ভেতর কোন অহংকার ছিল না। তিনি শেখ হাসিনার বিশ্বস্ত সহচর ছিলেন। তার বাস্তব অভিজ্ঞতার শিক্ষা আমাদেরকে আলোকিত করেছে। তার মানবিক কাজগুলো তাকে সব সময় বাঁচিয়ে রাখবে। তিনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন।
 
প্রতিরোধ যোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপঙ্কর তালুকদার এমপি, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, মানু মজুমদারের সহধর্মিণী ক্যামেলিয়া বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com