রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:২৫ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
টাকা চুরির সন্দেহে থানায় অভিযোগ করাতে বয়স্ক মহিলার উপরে অতর্কিত হামলা
কুষ্টিয়া প্রতিনিধি :
Published : Monday, 20 November, 2023
টাকা চুরির সন্দেহে থানায় অভিযোগ করাতে বয়স্ক মহিলার উপরে অতর্কিত হামলা

টাকা চুরির সন্দেহে থানায় অভিযোগ করাতে বয়স্ক মহিলার উপরে অতর্কিত হামলা

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ভড়ুয়াপাড়া বাগুলাট ইউনিয়নে নিজ বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে মৃত গনিরুদ্দীন শেখ এর পুত্র মোঃ আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী মোঃ রাশিদা খাতুন এবং তাদের নাতি ছেলে মোঃ ইমন হোসেন এর উপর অতর্কিত হামলা করেন,দুই লক্ষ্য টাকা চুরি সন্দেহের আসামী স্থানীয় প্রতিবেশী মোঃ আল আমিন হোসেন ও তার পরিবারের মোট সাতজন।১৯-১১-২৩ইং: রবিবার সকাল ৭ টার সময় কুমারখালি বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়াতে এ ঘটনা ঘটে।

 হামলার শিকার আব্দুল ওয়াদুদ জানান ১৬-১১-২৩ইং: অনুমান দুপুর ১টার সময় কুমারখালি থানাধীন কৃষি ব্যাংক,মধুপুর শাখা হইতে আমি নগদ দুই লক্ষ্য টাকা উত্তোলন করি এবং টাকাটা আমি আমার ঘরের বিছানার চাদরের নিচে রেখে দিই,টাকাটি দ্বারা আমি গরু কিনতে চেয়েছিলাম, আমাদের উপরে যারা হামলা করেছে তারা আমাদের প্রতিবেশী,বাড়ি আমাদের একই সাথে হওয়াতে আমি ব্যাংক থেকে বাসায় এসে গল্প করতে করতে আমার ঘর পর্যন্ত চলে আসি,ঠিক তখন আমি টাকাটা ব্যাগ থেকে বের করে রাখার সময় মোঃ আলামিন হোসেন দেখেছিলো।পরেরদিন সকাল অনুমান ৬টার সময় আমি বাড়ির আশেপাশের কাজগুলো করে ঘরে ঢুকে টাকা নিতে গিয়ে দেখি আমার একটি টাকা ও সেখানে নেই,এরপর পরই আমি বাদী হয়ে সন্দেহাতীত ভাবে আলামিনের বিরুদ্ধে কুমারখালি থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করি।

এরপরেই আমার বাড়িতে এসে অভিযোগ তুলে নেওয়ার জন্য জোরজবরদস্তি গালিগালাজ করতে থাকে আলামিন সহ ৭জন। এসময় আমার স্ত্রী ও নাতি ঘর থেকে বের হয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে আলামিন ও তার তার পিতা আল্লেক হোসেন এবং তার চাচা আমজাদ হোসেন,মোহাম্মদ আলী,চাচাতো ভাই ইমরাস হোসেন, মাতা সর্জিনা খাতুন,চাচি রেনু খাতুন সহ পুরো পরিবারের মোট সাতজন এগিয়ে এসে,আমি ও আমার স্ত্রী ও নাতিকে তাদের সবার হাতে থাকা কাঠের বাটাম,রাম-দা,হাঁসুয়া,দিয়ে অতর্কিত আক্রমণ করে শরীরের বিভিন্ন জায়্গায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।এদিকে প্রত্যক্ষদর্শী দেলওয়ার হোসেন, পারভীন আক্তার ও চামেলী খাতুন জানান,আমরাও আব্দুল ওয়াদুদ ভাইয়ের প্রতিবেশী, আলামিন হোসেন টাকা চুরি যদি না ই করবে,তাহলে থানার অভিযোগ তুলে নেওয়ার জন্য পুরো পরিবারকে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে জোরজবরদস্তি ও মারপিট কেনো করবে?, আমরা চিল্লাপাল্লার আওয়াজ শোনা মাত্রই তাৎক্ষণিক ওখানে গিয়ে আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রী রাশিদা খাতুন এই দুই বুড়া-বুড়ি সহ তাদের নাতি ইমন হোসেন কে জখম অবস্থায় দেখে কুমারখালি থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি। এবিষয়ে কুমারখালি থানার অফিসার ইনচার্জ বলেন,আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি,অভিযোগ ও পেয়েছি,তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com