| শিরোনাম |
|
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত
বিপ্লব চক্রবর্তী
বান্দরবান জেলা প্রতিনিধি:
|
![]() বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস রুম ভবন নির্মাণকালে এঘটনা ঘটে। নিহত সাকিব (২২) ভোলা চরফ্যাশন এলাকার হজরত আলী'র ছেলে, অপরজনও একই এলাকার কামরুল হাসান (৩৫) আলী মাতবর এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান গণপূর্ত বিভাগের ব্যবস্থাপনায় বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস রুম নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমীক। নির্মাণাধীন ভবনটির তৃতীয় তলায় কাজ করারত অবস্থায় একটি ইস্টিলের এঙ্গেল পার্শ্ববর্তী ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়ে। এঙ্গেলটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন সাকিব। তাকে বাঁচাতে গিয়ে কামরুলও বিদ্যুতায়িত হয়ে মারাত্বক ভাবে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন দুই জনই। একই ভবনে কাজে নিযুক্ত মো: কাওসার মিস্ত্রি দৈনিক গণকণ্ঠকে বলেন, আমার কয়েকজন মিস্ত্রি নাস্তা করে নিচে বসছিলাম আর বাকী কয়েকজন বিল্ডিং এ কাজ করার জন্য উপরে উঠে যায়। তারা কাজ করার সময় একটা হোলো বক্স( ইস্টিলের এঙ্গেল/ফাঁকা ধাতব) ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনে লেগে যায়। তারা এটা সড়াতে গেলে বৈদ্যুতিক শক খেয়ে শরীরে আগুন লেগে যায়। আমরা বাঁচানোর জন্য চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি তাদের। বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমীকের মধ্যে পুঁড়ে গিয়ে একজনের পেট ফেঁটে গেছে এবং অন্য জনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। |