| শিরোনাম |
|
ধোবাউড়ায় সীমান্ত নিরাপত্তা জোরদারে জরুরি মতবিনিময় সভা
মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
|
ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্ত এলাকায় পুশ-ইন প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক এবং যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খানসহ অন্যান্যরা। বক্তারা সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। |