শুক্রবার ১০ জুলাই ২০২৬ ১৩:০৭:০৮ পিএম
শিরোনাম রায়গঞ্জ-তাড়াশে উন্নয়নের মহোৎসব: ভিপি আয়নুল হকের নেতৃত্বে বদলে যাচ্ছে জনপদ       এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স        কুড়িগ্রামের সীমান্তে অভিনব কায়দায় গাঁজা চাষ পুলিশের অভিযানে পিতা পুত্র ভারতে পালাতক       পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে বাড়ি দেবে সরকার : দুর্যোগমন্ত্রী       দুদকের মামলায় অভিযুক্ত, দুই দফা বদলি হয়েও বহাল আরএমও নিজাম: পিরোজপুর জেলা হাসপাতালে উঠছে নানা প্রশ্ন       কুষ্টিয়ায় হাসপাতাল থেকে রোগীর বিচ্ছিন্ন পা উধাও, ডান পা ছাড়াই দাফন       ডুয়েটের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা: উন্নয়ন, গবেষণা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে সাবেক ছাত্রনেতাদের সৌজন্য সাক্ষাৎ      
প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 10 June, 2026
প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত
সম্প্রতি বহুল আলোচিত তিনটি ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ ০৮ জুন ২০২৬, সোমবার দুপুরে পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং নৌ পুলিশের ৩ জন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়।

আলোচিত তিনটি ঘটনা হলো, ডিএমপির পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ ভূমিকা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন।

(১) পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড : অত্যন্ত অল্প সময়ে এবং দ্রুততার সাথে আসামি গ্রেফতার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে আদালতকে দ্রুততম সময়ে রায় ঘোষণায় সহায়তার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) জনাব অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের ৯ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।

(২) দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ ভূমিকা : ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে জীবনের ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাৎক্ষণিকভাবে যাত্রী নামিয়ে বাসটি খালি করায় অন্তত ৫০ জন যাত্রীর জীবন রক্ষায় অনন্য ভূমিকা পালনের জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জনাব মোহাম্মদ আবুজার গিফারীসহ ৩ জন নৌ পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হয়।

(৩) মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন : নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মাত্র এক দিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ৪ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান নিশ্চিত করায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই (নিরস্ত্র) জনাব রনি দেবনাথসহ ৩ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুলিশের নির্ভীক সদস্যরা এভাবেই জনগণের পাশে থেকে নিরলস দায়িত্ব পালন করছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com