| শিরোনাম |
|
ঈদের ২য় দিনে-
বগুড়ায় ’’নাগরিকদের জন্য আমরা’’ এর
উদ্যোগে কুরবানীর গোস্ত বিতরণ
বগুড়া জেলা প্রতিনিধি
|
শুক্রবার (২৯ মে/২৬) ঈদের ২য় দিনে বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে মহানগরের ফুলবাড়ী দক্ষিনপাড়ায় (টিলা মসজিদ সংলগ্ন) মাঠে অসহায় মানুষদের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, স্থানীয় ঈদগা মাঠের সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, স্থানীয় ফুলবাড়ি টিলা মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আলহাজ¦ আমিনুল ইসলাম আবুল, আব্দুল আলিম, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সমাজসেবক রেজাউল করিম, গোলাম ফারুক সোহেল, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সদস্য অধ্যাপক আবু নছর মোহাম্মাদ আলম, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, মাওঃ আব্দুল রাজ্জাক, এ্যাডঃ হারুন অর রশিদ বিপ্লব, ইসমাইল হোসেন পাতা, আজিজুর রহমান উজ্জল, মতিউর রহমান মাসুদ, রবিউল ইসলাম, তোহাব রহমান, আবু তৌহিদ হাসান, আব্দুল আলিম সমিন, ছামিয়া আক্তার আইভি, শিউলী বেগম প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের কল্যাণ এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ি টিলা মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু ইউসুফ।বক্তাগণ বলেন, ’’নাগরিকদের জন্য আমরা’’ এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের অত্যান্ত ভাল কাজ করা ছাড়াও বগুড়ার উন্নয়ন বিষয় নিয়ে নানাভাবে কথা বলে যাচ্ছে। নিজেদের মধ্যে টাকা তুলে মানুষের পাশে দাড়িয়ে মহৎ কাজ করছে সংগঠনের সদস্যরা। এর ধারা বাহিকতায় নিজেরা কুরবানীর গাস্ত তুলে অসহায় মানুষের মাঝে বিতরণ করছেন। এমনীভাবে সংগঠনটি মানুষের কল্যাণে নানা মূখী কাজ করার প্রশংসা করেন বক্তারা। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে ইতিপূর্বে বৃক্ষ রোপন, বগুড়া শহরে যানজট ও পরিস্কার পরিচ্ছন্ন’র দাবীতে মানববন্ধন, নারীকে স্বাবলম্বী করতে ফুড কার্ট বা ফুড গাড়ীসহ খাদ্য সামগ্রী ও সরঞ্জামাদী এবং নগদ অর্থ প্রদান করা, ঈদ উপহার সামগ্রী বিতরণ, দেশ সেরা শিক্ষার্থীকে সংবর্ধনাসহ আরো নানা ধরনের কাজ করেছে এবং করছে। |