| শিরোনাম |
|
নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩
নেত্রকোনা প্রতিনিধি :
|
নেত্রকোনার কলমাকান্দায় এলপিজি গ্যাস সিলিন্ডারে করে ৪৮ বোতল ভারতীয় মদ পাচার হচ্ছিল। এসময় পুলিশ অভিযান চালিয়ে মদসহ এক যুবক ও অপর এক অভিযানে ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট দুই যুবককে আটক করা হয়। সোমবার সকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গৌরিপুর ও দুপুরে সদর ইউনিয়নের চানপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. নাছির উদ্দিন (২৫) উপজেলার গৌরীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে, আলমগীর (৩৬) সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে ও শান্ত ওরফে আব্দুল্লাহ (২২) উপজেলা শহরের পশ্চিম বাজার এলাকার নিখিল চন্দ্র দাসের ছেলে। পুলিশ জানায়, পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে গৌরীপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়। পরে চাঁনপুর এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আলমগীর ও শান্তকে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। দুপুরে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। |