শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:২৫ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি
জিয়াউর রহমান,জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
Published : Monday, 18 May, 2026
সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনের দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি
সরকারি প্রতিষ্ঠানসমূহের ছাদে দ্রুত রুফটপ সোলার প্যানেল স্থাপনের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিইডি।

আজ রোববার দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমদ,  হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সভাপতি মোঃ আবুল হোসেন, ফেড সুনামগঞ্জের সহ-সভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এবং সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অর্থনৈতিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি অফিসসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। 

রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, বিদ্যুৎ বিল হ্রাস পাবে, দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় কমবে এবং জ্বালানি আমদানি নির্ভরতা হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। 

পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টি, কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও তদারকি নিশ্চিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সম্পৃক্তকরণ, নেট-মিটারিং সুবিধা সহজতর করা এবং সাধারণ মানুষের মাঝে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com