| শিরোনাম |
|
লালপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি:
|
![]() লালপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক জানাগেছে, লালপুর থানার এসআই (নিঃ) সঞ্জয় কুমার ও এএসআই (নিঃ) মোঃ সবুজ আলী সঙ্গীয় ফোর্সসহ বিলমাড়ীয়া বাজার এলাকায় অবস্থানকালীন গোপন সংবাদ পান যে, উধনপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে মাদক কেনাবেচা চলছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করে রাত ১১:৪০ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় জিয়ারুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি উপজেলার উধন পাড়া গ্রামের মৃত ইয়ার উদ্দিন পুত্র মোঃ জিয়ারুল ইসলাম (৫৯) মাদক কারবারি কে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১৫ মে, তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। লালপুর থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। |