শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:১৯ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ৩
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
Published : Saturday, 16 May, 2026
ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ৩
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা।

শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়া থানাধীন কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা সড়কে পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধোবাউড়া থানার এসআই (নিঃ) সাকিব হাসান। এ সময় এএসআই (নিঃ) শরিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি নীল রঙের পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে ৫৪৯ বোতল ভারতীয় হুইস্কি ও ভদকা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— জাহাঙ্গীর আলম (২৭) ও তানজিমুল মন্ডল (২৩), উভয়ের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় এবং মো. সাইদুল ইসলাম (৪২), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসিন্দা।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, মাননীয় রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ, পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেলের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com