শুক্রবার ১২ জুন ২০২৬ ০১:০৬:১২ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 12 May, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়
ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আকস্মিক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। 

মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডায় কোকিল টেক্সটাইল এলাকা থেকে মিছিলটি বের হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা কমিটির অন্যতম সদস্য লিমন আল স্বাধীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আকস্মিক এ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা “জয় বাংলা”সহ বিভিন্ন স্লোগান দেন এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও স্লোগান দিতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আগে থেকে আমাদের জানা ছিল না। কোনো গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে অবগত করেনি। মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ কাজ শুরু করেছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও জানান, জুলাই-২৪ গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com