| শিরোনাম |
|
ধোবাউড়া হাসপাতালে রোগীদের জন্য ফ্যান-লাইট দিলেন প্রিন্স
মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
|
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে ফ্যান ও লাইট প্রদান করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর পক্ষ থেকে এসব সামগ্রী দেওয়া হয়।রবিবার দুপুরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিছুর রহমান মানিক। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের ব্যবহারের জন্য ফ্যান ও লাইট হস্তান্তর করেন। উপজেলা বিএনপির নেতারা জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কষ্ট লাঘব ও স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |