শুক্রবার ১২ জুন ২০২৬ ০২:০৬:২০ এএম
শিরোনাম আজীবন সম্মাননা পেলেন বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. আজহারুল ইসলাম       র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার       বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে ---বগুড়া জেলা পরিষদের প্রশাসক জাকির       কুড়িগ্রামে চরাঞ্চলে প্রান্তিক নারীদের মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ        বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের       ইলিশ সম্পদ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ পিরোজপুরে       বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরও ব্যাপক সম্ভাবনা রয়েছে — যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন      
তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
Published : Thursday, 7 May, 2026
তাহেরীর বিতর্কিত স্ট্যাটাসের প্রতিবাদে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিক সমাজকে নিয়ে আলোচিত ইসলামি বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী-এর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। বুধবার (৬ মে) রাতে তাহেরীর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্ট্যাটাসে তিনি লেখেন, “হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?” এছাড়াও তিনি উল্লেখ করেন, “প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি” এবং “সালামের পর কালাম হবে।”
এমন বক্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি অসম্মানজনক ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। কোনো প্রকার রাজনৈতিক চাপ বা আধিপত্যের কাছে সাংবাদিক সমাজ মাথানত করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমরা উক্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাকে প্রশ্নবিদ্ধ না করার অনুরোধ করছি।”
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, “সাংবাদিকদের নিয়ে এমন প্রশ্ন তোলার আগে বাস্তবতা যাচাই করা উচিত ছিল। স্থানীয় সাংবাদিকরা স্বাধীনভাবে জনগণের পক্ষে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। আমরা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সম্মানহানি হয়—এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সাংবাদিকদের কাজ নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের ত্যাগ ও দায়িত্ববোধের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। আমরা তার এমন মন্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এর তীব্র প্রতিবাদ করছি।”
চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বলেন, “চুনারুঘাট ও মাধবপুরের সাংবাদিকরা সবসময় জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সমাজকে বিতর্কিতভাবে উপস্থাপন করা দুঃখজনক। গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হলেও অসম্মানজনক মন্তব্য কাম্য নয়। আমরা এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।”
তাহেরীর ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয় সাংবাদিকদের অনেকেই স্ট্যাটাসটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com