| শিরোনাম |
|
রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি;
|
![]() রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজারের একটি দোকান ও সংলগ্ন বাড়িতে শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ উদ্ধার অভিযান চালানো হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার এ তথ্য নিশ্চিত করে জানান, জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামের বিক্রির অভিযোগে অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। আটককৃত তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। |