সোমবার ১৮ মে ২০২৬ ১৬:০৫:০৮ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
Published : Saturday, 18 April, 2026
সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ
সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটা রোধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা সাড়ে ১১ ঘণ্টা অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬টি জায়গা থেকে ভেকুর ২৪টি ব্যাটারি জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটছিল। খবর পেয়ে দিনভর বিভিন্ন এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকুর মোট ২৪টি ব্যাটারি জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com