শনিবার ১৬ মে ২০২৬ ১৭:০৫:৩৪ পিএম
শিরোনাম জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত        সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারে পিরোজপুরে মতবিনিময় সভা        শিক্ষা প্রতিষ্ঠানে বর্বরোচিত হামলা ও লুটপাট, প্রধান শিক্ষক ও তাঁর স্বজনদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন        আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল        বগুড়ায় ৬শতাধিক মানুষের চোখের অপারেশন করে দিয়েছেন সমাজসেবক সোহেল       
আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের
আন্তর্াতিক ডেস্ক:
Published : Thursday, 16 April, 2026
আরব সাগরে জাহাক্ষেপণাস্ত্র জ-বিধ্বংসী নিক্ষেপ পাকিস্তানের
আরব সাগরে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য। 

দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে উচ্চ গতিতে নিখুঁতভাবে আঘাত হানে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আরব সাগরে চালানো পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

আইএসপিআর আরও জানায়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ও উন্নত কৌশলগত চালনা সক্ষমতা রয়েছে, যা এটিকে প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে গিয়ে পরিবর্তিত পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম করেছে।

বিবৃতিতে বলা হয়, এই দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ প্রযুক্তিগত উৎকর্ষ ও সামরিক দক্ষতার সমন্বয়ের প্রতিফলন। এটি পাকিস্তান নৌবাহিনীর সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারকে তুলে ধরে।

আইএসপিআর জানায়, এই পরীক্ষার সাফল্যে সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান ও তিন বাহিনীর প্রধানরা সংশ্লিষ্ট ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে চলতি বছরে পাকিস্তান নৌবাহিনী ও পাকিস্তান বিমানবাহিনীও ক্ষেপণাস্ত্রের একাধিক সফল পরীক্ষা চালিয়েছে। ১০ জানুয়ারি উত্তর আরব সাগরে নৌবাহিনী একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যা পরিবর্তনশীল নৌযুদ্ধ পরিস্থিতিতে তাদের সক্ষমতা প্রদর্শন করে।

এরও আগে বিমানবাহিনী স্বদেশে তৈরি ‘তৈমুর অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে, যা প্রায় ৬০০ কিলোমিটার দূরত্বে স্থল ও সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সূত্র: জিও নিউজ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com