সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:৩০ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ভণ্ড পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া:
Published : Saturday, 11 April, 2026

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ভণ্ড পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীরা আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় শামীম রেজা ওরফে  (জাহাঙ্গীর) নামের ওই পীরের  অনুসারীদের ও বেধড়ক মারধর মারপিট করা হয়। শামীম রেজা (জাহাঙ্গীর) স্থানীয়ভাবে ভণ্ড পীর হিসেবে পরিচিত,
শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিৎ করেন।

হামলাকারীদে অভিযোগ এই ভন্ড পীর নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী বা ভগবান দাবি করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।
সাম্প্রতিক সময়ে একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিয়ে আবারও পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম রেজার ইসলামবিরোধী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
হামলাকারীদের অভিযোগ, তিনি নামাজ, রোজা, হজ্জ্ব ও যাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন। এমনকি অনুসারীদের হজ পালনের জন্য মক্কায় না গিয়ে স্থানীয় একটি বাঁশ বাগানের দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দিতেন।
এছাড়াও, তার অনুসারীদের দাফনের সময় প্রচলিত ইসলামী নিয়ম উপেক্ষা করে ঢাকঢোল বাজানো, ‘হরে শামীম’ ধ্বনি দেওয়া এবং বিভিন্ন অস্বাভাবিক আচারের প্রচলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যও করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে।
ঘটনার দিন সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এবং শামীম রেজা কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে  দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শামিম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলী মাস্টারের ছেলে। সে ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com