| শিরোনাম |
|
ইতালির নতুন কোচ বালদিনি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ইতালির নতুন কোচ বালদিনি ২০২৬ ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থতায় ইতালিয়ান ফুটবলে ওলটপালট হয়ে গেছে। রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা। একইসঙ্গে সরে দাঁড়িয়েছেন ফুটবল প্রতিনিধিদলের প্রধান ও কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। এরপর ৩ এপ্রিল প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেন জেনেরো গাত্তুসো। আপাতত নতুন কোনো পূর্ণ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে ইতালির অনূর্ধ্ব-২১ দলের কোচ বালদিনির ওপর আস্থা রাখছে ফেডারেশন। ৩ জুন লুক্সেমবার্গের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ইতালি। এরপর ৭ জুন গ্রিসের ক্রেত দ্বীপে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে তারা। প্রীতি ম্যাচের পর সেপ্টেম্বরে ইউয়েফা নেশনস লিগে মাঠে নামবে ইতালি। |