সোমবার ১৮ মে ২০২৬ ১৫:০৫:০৪ পিএম
শিরোনাম নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪        রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন        নেত্রকোনায় গ্যাসের সিলিন্ডারে করে ভারতীয় মাদ পাচার, মাদক সহ আটক-৩        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        কুড়িগ্রামে দৃষ্টান্ত দেখালেন সন্তান বাবার ঋণ পরিশোধে প্রচার        এক ঘণ্টা অপেক্ষার পর ইউএনও, আপ্যায়ন নিয়েও ক্ষোভ লোহাগড়ায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভমুখর সভা        পিরোজপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৫ হারানো মোবাইল উদ্ধার       
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 11 April, 2026
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বিএনপি। প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির ঘটনার প্রেক্ষিতে শনিবার সকালে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেয় দলটি। 

পোস্টে বলা হয়েছে, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস’

জানা গেছে, গত বছরের মধ্যভাগে অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালের ওপর নজর পড়ে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঈন উদ্দিন মঈনের। তার নেতৃত্বে একটি চক্র প্রায় এক বছর ধরে চাপ ও ভয়-ভীতি দেখাচ্ছিল।

এ ঘটনায় মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে চাঁদাবাজ চক্রের হুমকির খবর প্রকাশিত হয়।
 
কালের কণ্ঠের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত একজনকে বারবার ধমক দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, ভেতরে ঢুকে সৃষ্টি করেছেন আতঙ্ক।

হুমকি দেওয়া এই ব্যক্তিই মঈন উদ্দিন মঈন। তার চাঁদাবাজির চক্রের আরেক সদস্য হলেন মাঈনুদ্দিন। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের খাবারের সরবরাহ কেন্দ্র করেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত।

অভিযোগ রয়েছে, যুবদলের সাবেক নেতা মঈন উদ্দিন মঈনকে দিয়ে টেন্ডার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। এরপর থেকেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অজুহাতে চাপ সৃষ্টি নিয়মিত ঘটনায় পরিণত হয়।
অধ্যাপক কামরুল ইসলাম জানান, গত জুলাই-আগস্টের পর থেকেই বিভিন্নভাবে চাঁদা দাবি করছে চক্রটি। কখনো ভয়-ভীতি দেখানো, কখনো আবার রাজনৈতিক প্রভাব সামনে এনে হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জানিয়ে শেরে বাংলা নগর থানায় একটি জিডিও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com