সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০০:০৪:৪২ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার
কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটি
কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Thursday, 12 March, 2026
সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

কুড়িগ্রাম প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে কার্যনির্বাহী কমিটির নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম. আর মিন্টু।
ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও মো. শফিকুল ইসলাম বেবু।

নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও মো. নাজমুল হোসেন। নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১জন ও ২জন কার্যকরী সদস্য পদে মনোনয়পত্র জমা না দেওয়ায় এবং সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক পদে ১জন মনোনয়ন প্রত্যাহর করায় ৪টি পদ শূন্য রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com