সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০১:০৪:১২ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার (রাঙামাটি) :: :
Published : Saturday, 28 February, 2026
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি মহোদয়কে আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার সকাল ১১টায় রাঙামাটি শহরের কলেজ গেইটস্থ মন্ত্রী মহোদয়ের বাস ভবনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য কোদাল প্রতীক এর প্রতিদ্বন্দ্বী একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা।

এসময় বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং পাহাড়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ানের সততা-মেধা এবং নাগরিকদের প্রতি সেবার ব্রত নিয়ে সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে এই আশা ব্যাক্ত করেন জুঁই চাকমা।

মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো কালিন রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাশেম, লংগদু উপজেলা সংগঠক নেনশন চাকমা, জেলা ভূমিহীন সংহতির হালিমা আক্তার, জেলা যুব সংহতি সভাপতি পলাশ চাকমা, জেলা যুব সংহতির নেতা চিরজ্যোতি চাকমা, বাবলু চাকমা, অতোসী চাকমা ও নয়না চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com