| শিরোনাম |
|
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল
অনলাইন ডেস্ক :
|
![]() ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের বিরুদ্ধে ‘পূর্বনির্ধারিত হামলা’ শুরু করা হয়েছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহুরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার সময় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজ দেশের নাগরিকদের একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠায়। তাদেরকে সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকার জন্য বলা হয়। আইডিএফ ওই সতর্ক বার্তায় জানায়, “ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা নিয়ে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।” সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট, ওয়াশিংটন পোস্ট, মেহের নিউজ |