| শিরোনাম |
|
মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে: আরিফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে: আরিফুল ইসলাম রবিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরার আজমপুরে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। আরিফুল ইসলাম বলেন, 'ঐক্যবদ্ধ বাংলাদেশের' ক্রমবর্ধমান গণজোয়ার দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী দল পরিকল্পিতভাবে জোটের নেতাকর্মীদের হয়রানি ও হুমকির পথে হাঁটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর সন্ত্রাস, সহিংসতা ও ভয়ভীতির রাজনীতি দেখতে চায় না। যারা নিজেদের দলের ভেতরেই সহিংসতায় লিপ্ত হয়ে নেতাকর্মীদের প্রাণহানির দিকে ঠেলে দেয়, তারা কীভাবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে?' তিনি আরো বলেন, 'আগামী দিনে একমাত্র 'ঐক্যবদ্ধ বাংলাদেশের' হাতেই বাংলাদেশের মানুষ নিরাপদ। ভারতীয় আধিপত্যবাদ, সীমান্ত হত্যা ও বাংলাদেশের রাজনীতিতে অন্য দেশের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এবং প্রতিটি গণহত্যার বিচারের দাবিতে আজ বাংলাদেশ ঐক্যবদ্ধ। পাশাপাশি দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার দরকার, তা বাস্তবায়ন করবে ঐক্যবদ্ধ বাংলাদেশ।' এর আগে, বিকাল ৫টায় উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিমানবন্দর রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। |