শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:১০ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :
Published : Sunday, 8 February, 2026
মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়

মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী শেষ জনসভা গণজোয়ারে পরিণত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে মেঘনা উপজেলার মানিকারচর লাল মিয়া লতিফ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মেঘনার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ধানের শীষ প্রতীকের সমর্থনে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় মাঠজুড়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি হাত নেড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, উপদেষ্টা সালাউদ্দিন সরকার, সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শাহীন, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ মোহাম্মদ ও জয়নাল আবেদীন সরকার, ডা. এম এ কাইয়ুম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, জহিরুল হক জহির, আনিছুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন এবং উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com