| শিরোনাম |
|
যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে
স্পোর্টস ডেস্ক:
|
![]() যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে রোববার তার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ এক বিবৃতিতে এই অসন্তোষের কথা জানিয়েছে। তাদের দাবি, অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার পূর্ণ অধিকার জাহানারার থাকলেও বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। জাহানারার আইনজীবীরা অভিযোগ করেছেন, তদন্ত শেষ হওয়ার পর বিসিবি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিলেও অভিযোগকারীকে প্রতিবেদনের কোনো কপি সরবরাহ করেনি। এছাড়া বিসিবি দাবি করেছে, এই অনুসন্ধান কমিটি তাদের নিজস্ব উদ্যোগে গঠন করা হয়েছে। তবে জাহানারার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়, কমিটি মূলত জাহানারার করা আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের জন্যই গঠিত হয়েছিল, স্বপ্রণোদিত হয়ে নয়। বিসিবির তদন্ত অনুযায়ী, জাহানারার করা চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির সত্যতা পাওয়া গেছে। তবে ঠিক কোন দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং কোন তথ্যের ভিত্তিতে বাকি দুটি খারিজ হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি বোর্ড। এই অস্পষ্টতা নিয়েই প্রশ্ন তুলেছেন জাহানারা। এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। তদন্ত রিপোর্ট অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। |