| শিরোনাম |
|
বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি:
|
![]() বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দ্বিতীয় দিন গত ৭ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। বেলা ৩ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হারানো দিনের মজার মজার গান, ছোট্ট ছোট্ট বাচ্চাদের অসাধারণ সব নৃত্য এবং সবশেষে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠিতহয়। কোমলমতি শিশুদের দূর্দান্ত পারফরম্যান্সে সবাই হতবাক ও মুগ্ধহয়। মুহুর্মুহুকরতালি ও প্রশংসায় ভাসে প্রতিযোগীরা। বর্নমালা কিন্ডারগার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সরওয়ার রহমান মুকুট এর সভাপতিত্বে দ্বিতীয়দিনেরএইঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও গোটা অনুষ্ঠান উপভোগ করেন দেশ বরেণ্য চিকিৎসক, সমাজসেবায় একুশে পদক প্রাপ্ত এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা, পাবনার গৌরব ডা. কাজী কামরুজ্জামান মুক্তা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি-সাহিত্যিক, প্রফেসর আখতার জামান ও সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট, পরিবেশবিদ আব্দুল হামিদ খান। এসময় সম্মানীয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.তাসকিনা ফারুক,পাবনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা, ডা. জুবায়ের রহমান, হুসাইন কবির রাজ, মোঃ আলাল উদ্দিন প্রমুখ। সবশেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার কাজী কামরুজ্জামান বলেন, সততার সাথে জীবন যাপন করা কঠিন, কিন্তু অসৎ হওয়া খ্বু সহজ। অসৎ পথে টাকা কামিয়ে বাড়ি-গাড়ি করা, টাকার পাহাড় গড়াও সহজ। আমাদের দেশে এমন অশুভ প্রতিযোগিতাই চলছে এখন। তবে এসব মানুষের জীবন এক সময় দুর্বিসহ হয়ে যায়। তিনি পূর্ববর্তী বক্তার কথা টেনে বলেন, যে ২০ জন সচিব মিলে বৃদ্ধাশ্রম করবে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকবে বলে, এটি তাদের জীবনের কর্মফল। তাদের অর্জন এটা। তিনি সমাজে সৎ - স্বচ্ছ মানুষদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। দুই দিনের সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষিকাসোহানা শারমিন ইসলাম তিথি। এছাড়া টানা দুইদিনের অনুষ্ঠান সফল করার জন্য সার্বিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন বর্ণমালা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ আলতাব এলাহী, উপাধ্যক্ষ সামছুন্নাহার রত্না, শিক্ষক রাবেয়া খাতুন রুনা, মেরিনা পারভিন কেয়া, শিরিনা জেসমিন, হোসনে আরা, মাহফুজা আফরোজ, নুসরাত জাহান ও কম্পিউটার অপারেটর জাকিয়া আক্তার পপি। |