শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:০৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
নাসিরুদ্দীন পাটওয়ারীকে নামে চিনতেন খালেদা জিয়া, ৫ আগস্টের পর প্রথম সাক্ষাৎ
গনকণ্ঠ ডেস্ক
Published : Thursday, 5 February, 2026
নাসিরুদ্দীন পাটওয়ারীকে নামে চিনতেন খালেদা জিয়া, ৫ আগস্টের পর প্রথম সাক্ষাৎ

নাসিরুদ্দীন পাটওয়ারীকে নামে চিনতেন খালেদা জিয়া, ৫ আগস্টের পর প্রথম সাক্ষাৎ

এনসিপির মূখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের আলোচিত প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীকে একজন ভিশনারি রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি মনে করেন, রাজনীতিতে কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না—এই ধারণাটিকে সামনে আনছেন নাসিরুদ্দীন পাটওয়ারী।


সম্প্রতি একটি পডকাস্টে নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এসব মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ইউটিউবে ‘সামীরস্কেন’ নামের চ্যানেলে প্রকাশিত ওই পডকাস্টটি ১৫ ঘণ্টার মধ্যে ১ লাখ ৬৪ হাজারবার দেখা হয়।


পডকাস্টে সঞ্চালক নাসিরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গ তুললে হাসনাত বলেন,

“আসলে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই লড়াইটা আজকের না। এখন অনেকেই হাসিনার বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। কিন্তু যখন আসলে সবাই আওয়ামী লীগকে তোষণ এবং পোষণে ব্যস্ত ছিল, মিডিয়া, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, বুদ্ধিজীবী মহল সবাই। নাসীরুদ্দীন পাটোয়ারিরাই তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে।”


তিনি আরও বলেন,

“উনি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে জেল খেটেছেন নাশকতার মামলায়, হাসিনার বিরুদ্ধে কথা বলায়। জেল থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন উনি পুরো সময়টা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারতের বিরুদ্ধে তখন একা একটা আন্দোলন করেছেন, আগ্রাসন বিরোধী আন্দোলন। নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু এই বিপ্লবের পরে অবদান বিষয়টা এমন না।”


এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নাসিরুদ্দীন পাটওয়ারীর সম্পর্ক নিয়েও কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান,
“বেগম খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে চিনতেন। ৫ আগস্টের পরে নাসীরুদ্দীন পাটওয়ারী সর্বপ্রথম বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। বেগম খালেদা জিয়া উনাকে নাম ধরে মানে খুব ওয়ার্মলি ওয়েলকাম করেন।”


নাসিরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত বলেন,
“নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনীতিটা, আমি ওয়েলকাম করি। যে যেভাবে নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারপ্রেট করছেন, ফাইন কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী পলিটিক্সটাকে আরো অনেক বেশি আমাদের জন্য সহজ করছেন।”


তিনি আরও বলেন,
“কোন ব্যক্তিকে কাল্ট বানানো যাবে না, কোন ব্যক্তিকে প্রশ্নের উর্ধে রাখা যাবে না— এই আইডিয়াটাকে নাসীরুদ্দীন পাটওয়ারী সামনে আনছেন। উনি যাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলছেন, কথা বলছেন, তারেক জিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন, মির্জা আব্বাসকে নিয়ে প্রশ্ন তুলেছেন, সালাউদ্দিন সাহেবকে নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি এটা নিশ্চিত করছেন যে কেউ প্রশ্নের উর্ধে না।”


হাসনাত আব্দুল্লাহ বলেন,
“নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতিতে ভিশনারি। ওনার সার্টেন ভিশন আছে। পলিটিক্যাল এরনাতে যারা আছে, পলিটিক্যাল ফিল্ডে যারা আছে, প্রত্যেকেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে অনার করে। নাসীরুদ্দীন পাটওয়ারী স্ট্র্যাটেজি সেট করতে খুব ভালো পারেন।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com