| শিরোনাম |
|
উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির
গনকণ্ঠ ডেস্ক
|
![]() উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির বুধবার কুড়িগ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, “উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি বিপ্লব হবে তখন সবাই কাজ পেয়ে যাবে।” তিনি আরও বলেন, “বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে।” কুড়িগ্রামের ভৌগোলিক বাস্তবতা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, জেলার তিনটি নদীকে তিনি কুড়িগ্রামের দুঃখ হিসেবে দেখেন। বর্ষা মৌসুম এলেই নদীভাঙন নিয়ে এখানকার মানুষের উদ্বেগ বাড়ে বলে তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙন রোধে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এ সময় তিনি বলেন, “আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।” কুড়িগ্রামকে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় এলে উন্নয়ন কার্যক্রম শুরু হবে এই জেলা থেকেই। তার ভাষায়, জামায়াত ক্ষমতায় গেলে কুড়িগ্রামকে অগ্রাধিকার দেওয়া হবে। নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দেশে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না।” তিনি আরও যোগ করেন, “আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব।” |